সারাদেশ

নাম সংশোধনে ১৫ হাজার টাকা ঘুষ দাবি!

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম মোস্তফার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য মো. জসীম উদ্দিন খান নামে এক ব্যক্তির কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: চলতি বছরেই উন্মুক্ত হবে পদ্মা সেতু

ঘুষ দাবির ঘটনা পর ভুক্তভোগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের কাছে মৌখিক অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ওই কর্মকর্তাকে নিজ অফিস কক্ষে ডেকে ভৎর্সনা করেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য তাকে সতর্ক করেন তিনি। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. জসীম উদ্দিন খান মোল্লারহাট ইউনিয়নের মালুহার গ্রামের মো. মোনছে আলী খানের ছেলে।

বুধবার দুপুরে জসীম উদ্দীন সাংবাদিকদের বলেন, জাতীয় পরিচয়পত্রে তার নাম মো. জসীম উদ্দিন এসেছে। প্রকৃতপক্ষে নাম হবে মো. জসীম উদ্দিন খান। নামের ভুল সংশোধনের জন্য সোমবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম মোস্তফার কাছে গেলে তিনি ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে জানাই। তারা তাৎক্ষণিক ওই কর্মকর্তাকে সতর্ক করেন। এরপর ওই কর্মকর্তা আমাকে ডেকে নিয়ে সরকার নির্ধারিত ২৩০ টাকা জমা নিয়ে নাম সংশোধনের আবেদন জমা নেন।

ঘুষ দাবির অভিযোগটি মিথ্যা দাবি করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, ওই ব্যক্তির কাছে সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা দাবি করা হয়নি। সরকারি ফি নিয়েই তার নাম সংশোধনে আবেদন জমা রাখা হয়েছে। তবে ঘুষ দাবির ঘটনায় তাকে উপজেলা চেয়ারম্যান নিজ অফিস কক্ষে ডেকে নিয়ে সতর্ক করার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা