সারাদেশ

দেশের শিল্পপতিদের প্রভাব অনেক বেশি

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: দেশের শিল্পপতিদের প্রভাব অনেক বেশি। সরকার ও রাজনিতিবীদরা শিল্পপতিদের উপর অনেকাংশে নির্ভরশীল। তাদের টাকায় নির্বাচনী প্রচারনা চালান। এসব শিল্পপতিরা অপরিকল্পিতভাবে শিল্পাঞ্চল গড়ে তুলে দেশের নদ-নদী-জলাশয় ও পরিবেশকে বিপর্যস্থ করে তুলেছেন। তাই পরিবেশ ও নদ-নদী রক্ষার জন্য তাদের বিরুদ্ধে জনগনকে রুখে দাড়াতে হবে। একই সাথে জনগনকে ঐক্যবদ্ধ ভাবে গন-আন্দোলন গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ টাউন হল মিলনায়তনে শিল্পদূষণ থেকে নদ-নদী ও জলাশয় রক্ষার দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন জাতিসংঘ উন্নয়ন গবেষণা বিভাগের প্রধান ও বাপার অন্যতম প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম।

তিনি আরও বলেন ১৯৭১ সালে হবিগঞ্জের তেলিয়াপাড়া থেকে যেভাবে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল সেভাবেই শিল্প দূষনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: পটুয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

বাপার নির্বাহী সভাপতি তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা এডভোকেট সুলতানা কামালের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)”র সাধারন সম্পাদক শরীফ জামিল। বাপার হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেলের পরিচালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সভাপতি প্রফেসর ইকরামুল ওয়াদুদ, প্রবীন সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ঠ কবি ও সাহিতিক তাহমিনা বেগম গিনি, প্রমূখ।

সভাপতির বক্তব্য এডভোকেট সুলতানা কামাল বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) দেশের নদ-নদী জলাশয় ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। যেখানেই পরিবেশ ও নদ-নদী দূষনের কবলে পরছে সেখানেই বাপা প্রতিরোধ গড়ে তুলছে। অতীতেও বাপা হবিগঞ্জের মাধবপুরের পরিবেশ দূষনকারী মার কোম্পানীর বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছে। জনগন যদি রুখে না দাড়ান তাহলে আগামী কযেক বছরের মধ্যই হবিগঞ্জে শিল্প দূষন ও নদী দূষনের মাত্রা তীব্রতায় গিয়ে পৌছবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা