ছবি- সংগৃহিত
সারাদেশ

নেশাখোরদের নিয়ে কোনো কমিটি হবে না

নওগাঁ প্রতিনিধি: দীর্ঘদিন সম্মেলন না হলে সংগঠনে মরিচা পড়ে যায়। নতুন-পুরাতন সংমিশ্রনে সুন্দর কমিটি উপহার দেওয়া হবে। হাইব্রিড ও নেশাখোরদের নিয়ে কোনো কমিটি হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, যুবলীগ, ছাত্রলীগ ও পৌর লীগের অনেকেরই বয়স পার হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে যারা মাঠে ময়দানে বিভিন্ন আন্দোলন করেছেন তাদের জন্য দলে জায়গা করে দিতে হবে।

নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দেশের উন্নয়ন নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, শুধু হাততালি দিলে আওয়ামী লীগ হয় না। পরিশ্রমও করতে হবে। তৃণমূল আছে বলেই আওয়ামী লীগ টিকে আছে। আমরা কেউ বেতনভুক্ত কর্মচারী নয়; আমরা আদর্শের কর্মচারী।

প্রসঙ্গত, দীর্ঘ ৮ বছর পর নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা