সারাদেশ

মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মিশুক-সিএনজি স্ট্যান্ড!

নাজির হোসেন, মুন্সীগঞ্জ : অযত্ন অবহেলায় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণটি রয়েছে। কয়েক দিন পরে ২১শে ফেব্রুয়ারি এখন শহীদ মিনার চত্বর হয়ে উঠেছে মিশুক, সিএনজির স্ট্যান্ড! এছাড়াও দেখা যায় গাছের পাতা, দশনার্থীদের মুড়ি, বাদামের খোসা। সামনের অংশে গেইট না থাকায় কুকুরের আনাগোনা। একদিকে, রাতের বেলায় নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা মিনার চত্বরে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদ মিনার চত্বরে ৮ থেকে ১০ টি মিশুক ও ৩ টি সিএনজি গাড়ি স্ট্যান্ড করে আছে। চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাগজ বাদামের খোসা। পরে আছে গাছের গাছের পাতা ৷ দর্শনাথীরা জুতা পায়ে বসে আছে শহীদ বেদিতে।

জানা যায়, শুধু একুশে ফেব্রুয়ারী এলেই শুরু হয় শহীদ মিনার ধোঁয়ামোছা ও সংস্কারের কাজ। প্রতি বছর এভাবেই চলে। বছরের বাকি সময়টায় শহীদ মিনার পড়ে থাকে অযত্ন-অবহেলায়।

আরও পড়ুন: চোলাই মদসহ নারী আটক

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির বলেন, সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন করছি। এখান থেকে মিশুকের স্ট্যান্ড সরানো হউক। শহীদ মিনার চত্বর আমাদের শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান।

উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সাধারণ সম্পাদীকা হামিদা খাতুন এ বিষয়ে বলেন, শহীদ মিনার সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ স্থান। আমি আগের জেলা প্রশাসনকে এখান থেকে গাড়ির স্ট্যান্ড সরানোর জন্য বলেছি। আগামী একুশে ফেব্রুয়ারির আগে আশা করছি, তারা এটা করবেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার জানান, আমিও দেখেছি বিষয়টি। আমি জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানটি থেকে স্ট্যান্ড মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রকে নিয়ে অন্যত্র ব্যবস্থা গ্রহণ করবো। আরও জানান, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতায় শহীদ মিনার চত্বরকে আনা ব্যবস্থা করা চেষ্টা করবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা