ছবি- সংগৃহিত
সারাদেশ

চোলাই মদসহ নারী আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ১৫ লিটার চোলাই মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ খালেদা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার দিওড় ইউনিয়নের কানি কাঁঠাল গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানি কাঁঠাল গ্রামের খালেদা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চালিয়ে ১৫ লিটার চোলাই মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ খালেদা বেগমকে আটক করা হয়।

তিনি আরও জানান, খালেদা বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা