সারাদেশ

প্রতিমন্ত্রীর ব্যানার নামানো নিয়ে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের একটি ব্যানার নামানোর অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) হকার্স মার্কেট সংলগ্ন একটি ভবনের ছাদের বিলবোর্ডে লাগানো প্রতিমন্ত্রী পলকের ব্যানার নামিয়ে ফেলেন এহিয়ার কয়েকজন সমর্থক। এ সময় নাটোর শহরে বাইরের কোনো এমপির ব্যানার লাগাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

জানা গেছে, প্রতিমন্ত্রীর ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের ছবি সংবলিত ছিল। ব্যানার নামানোর ঘটনাটি জানাজানি হলে বিপুলসংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী কানাইখালী এলাকায় অবস্থান নেন। এ সময় তারা বিক্ষোভের প্রস্তুতি নিলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে পুলিশের উপস্থিতিতে ব্যানারটি পুনঃস্থাপন করা হয়।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন গণমাধ্যমকে বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত কালচারাল মিটের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দুই দেশের মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পীদের স্বাগত জানিয়ে ব্যানারটি করা হয়েছিল। স্থানীয়রা ব্যানারটি খুলে ফেলতে দেখে আমাদের খবর দেয়। আমরা এসে দেখি সেটি খুলে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুই দিন আগে কালচারাল মিটের আহ্বায়ক আইসিটি প্রতিমন্ত্রী একটি মোবাইল ফোন কোম্পানির থেকে ওই বিলবোর্ডটি উপভাড়া নেন। ২০ তারিখ পর্যন্ত সম্মেলনের ব্যানার প্রদর্শনের জন্য ভাড়ার অর্ধেক টাকা অগ্রিম পরিশোধ করেন তিনি।

আরও পড়ুন: ফের জাফরুল্লাহ বিরুদ্ধে মামলা

এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরী এই ব্যানার অপসারণ করিয়েছেন। জুনাইদ আহমেদ পলক সিংড়া আসনের সংসদ সদস্য হলেও নাটোর শহরে কখনো কোনো ব্যানার স্থাপন করেন না।

তিনি আরও বলেন, সম্মেলন উপলক্ষে তিনি (পলক) ব্যানার স্থাপন করার অধিকার রাখেন। তার এ অধিকার খর্ব করা হয়েছে। কাউন্সিলে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর জবাব দেওয়া হবে। সংসদ সদস্য শিমুলের লোকজন সম্মেলনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: সোনার বাংলায় আর খাদ্যের অভাব নেই

তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল গণমাধ্যমকে বলেন, আমি প্রতিমন্ত্রী পলকের ব্যানার নামানোর নির্দেশ দিইনি। বরং যখন শুনেছি তার ব্যানার কে বা কারা নামিয়েছে, তখন পুলিশকে জানিয়ে তা আবার পুনঃস্থাপন করার নির্দেশ দিয়েছি।

অন্যদিকে, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাঁকজমকপূর্ণ কালচারাল মিট ও শান্তিপূর্ণ সম্মেলন আয়োজনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। অথচ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার নামানোর ধৃষ্টতা দেখিয়েছেন।

আরও পড়ুন: কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

তিনি আরও বলেন, আইসিটি ডিভিশন চুক্তি ও ভাড়া পরিশোধ করেই ব্যানার স্থাপন করা হয়েছে। সেখানে গায়ের জোরে এই ব্যানার নামিয়ে তিনি অপরাধ করেছেন। আশা করছি জেলা আওয়ামী লীগ এই ঘটনার জন্য যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির কাছে কৈফিয়ত তলব করবে এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ব্যানার নামানোর ঘটনা জানার পর পুলিশের সহযোগিতায় তা আবার পুনঃস্থাপন করা হয়েছে। পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে লক্ষ্যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।...

ইউএনও পরিচয়ে প্রতারক চক্রের চাঁদা দাবি: ফেসবুকে সতর্ক বার্তা

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভুয়া পরিচয় দিয়ে ফোনে...

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিয...

কালকিনিতে বেপরোয়া বালুবাহী ট্রলি-ট্রাক্টর, যানজটে ভোগান্তি

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলি ও মাহিন্দ্র ট্রাক্টরের বেপরোয়া চলাচল বেড়...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা