সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে ঘনিয়ে আসছে নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঘনিয়ে আসছে ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সনের নির্বাচন। নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন দুই প্যানেলের প্রার্থীরা। আগামী ৩০ জানুয়ারি আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো আদালতপাড়া। নির্বাচনকে ঘিরে ব্যস্ততায় রয়েছেন নির্বাচনের প্রার্থীরা।

আরও পড়ুন: কিশোরের লাশ মিলল কবরস্থানে

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে আদালতপাড়ায় ঘুরে দেখা গেছে, প্রার্থীরা ভোটারদের কাছে লিফলেট বিতরণ, হাত ধরে ভোট প্রার্থনা করছেন। অনেকে ভোটারদের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তাছাড়া শীত মৌসুম হওয়ায় আদালত প্রাঙ্গণে বসে নির্বাচনী আলাপ আলোচনায় ব্যস্ত রয়েছে উভয় প্যানেলের প্রার্থী ও সাধারণ আইনজীবীরা। এ যেন আইনজীবীদের নির্বাচনী উৎসবে মেতেছে।

আইনজীবী সমিতির প্রধান ফটক থেকে শুরু করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ সহ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে সাজানো হয়েছে আইনজীবীদের নির্বাচনী ব্যানার দিয়ে। এতে আদালতপাড়ায় তৈরি হচ্ছে উৎসব মুখর পরিবেশ।

আরও পড়ুন: ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ২

এবারের নির্বাচনে অংশ গ্রহণ করেছে ২টি প্যানেল। প্যানেল দুটি হলো সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল হাসান মৃধা সহ অন্যান্য পদে আরো ১৩ জন অংশ গ্রহণ করেছেন।

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি পদে অ্যাডভোকেট মো.মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম সহ অন্যান্য পদে আরো ১৩ জন প্রতিবন্ধিতা করছেন।

আরও পড়ুন: শাহীনের আবিষ্কারে মুগ্ধ গাইবন্ধার মানুষ

নির্বাচন নিয়ে আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা বলেন, ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রতি বছর উৎসব মুখর পরিবেশে করা হয়। নির্বাচনে ফলাফল যাই হোক আমরা সকলেই তা মেনে নেই।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার জানান, ৩০ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ। ওই দিন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটগণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা