সারাদেশ

স্বাভাবিক মৃত্যুকে হত্যা মামলায় রুপান্তরের অভিযোগ

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার থানারহাট এলাকায় রাবিয়া খাতুন (১১৫) এর স্বাভাবিক মৃত্যুকে সম্পত্তির লোভে হত্যা মামলায় রুপান্তরের অভিযোগ উঠেছে বৃদ্ধার ছোট ছেলের বিরুদ্ধে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চর ওয়াপদা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সরজমিনে গিয়ে বিষয়টি জানা যায়।

এলাকাবাসী ও প্রতিবেশী থেকে জানা যায়, রাবিয়া খাতুন (১১৫) চর ওয়াপদা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থানারহাটের মৃত নুর মোহাম্মদ এর স্ত্রী। বাজার সংলগ্ন বাসায় মৃত রাবিয়া ২০ বছর যাবত শারিরীক অসুস্থতাজনিত কারণে ছেলেমেয়েদের কাছে থাকতেন। মঙ্গলবার রাত আনুমানিক ৯ টার দিকে বড় মেয়ে জহুরা বেগম (৭৫) এর বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়ার পর ওদের কান্নাকাটির শব্দে প্রতিবেশী ও এলাকাবাসী ছুটে আসেন। কিন্তু বৃদ্ধার ছেলে আবুল কালাম ওরফে মাইক কালাম অপর ৫ ভাইবোন আবদুল জলিল (৬৫), জহুরা বেগম (৭৫), নুরজাহান বেগম (৭০), মানসিক প্রতিবন্ধী ইউসুফ (৬৭) ও আবদুল হাইকে (৭৮) ওয়ারিশসূত্রে মালিকীয় সম্পত্তি থেকে বঞ্চিত করতে তাদের বিরুদ্ধে আপন মাকে হত্যার অভিযোগ তোলে ৯৯৯ এ কল দেন। পরে চর জব্বার থানা থেকে এস আই জসিম উদ্দিনের নেতৃত্বে ফোর্স এসে লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে নিয়ে যান।

বৃদ্ধার বড় মেয়ে জহুরা বেগম ও ছেলে আবদুল জলিল জানান, আমাদের মা প্রায় ২০/২৫ বছর যাবত অসুস্থ হয়ে পড়ে আছে। উনার শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে, মঙ্গলবার অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। অথচ আমার ছোট ভাই কালাম ওরফে মাইক কালাম আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে এসব মিথ্যা ও হয়রানিমূলক করছে।

এমনকি সে অত্র এলাকার লোকজনের কাছে একজন চিহ্নিত দালাল ও মামলাবাজ হিসেবে পরিচিত। সে এক জমি একাধিকবার বিক্রি করে ক্রেতাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে প্রায় ৫০টিরও বেশি মামলা পরিচালনা করছে, এলাকাবাসী ও আমাদের বিরুদ্ধে। কালাম, এলাকার কোনো জনপ্রতিনিধি বা মান্যগন্য ব্যক্তিবর্গের বিচার মানে না। কথায় কথায় মামলার ভয় দেখায় নিরীহ আত্মীয়-স্বজনকে।

আরও পড়ুন: করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

অভিযুক্ত আবুল কালাম ওরফে মাইক কালাম এই প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্যেশ্য প্রনোদিত ছাড়া কিছুই নয়।

আরও পড়ুন: সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছে বিএনপি

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, আমি অভিযোগকারী কালামকে বারবার বুঝানোর চেষ্টা করেছি মামলা হামলা না করার জন্য কিন্তু সে আমার কথায় কর্ণপাত করে নাই।

চর জব্বার থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক তরিক খন্দকার বলেন, বৃদ্ধার মৃত্যুর বিষয়ে শুনেছি। পরিবারের ১ সদস্যের অভিযোগের ভিত্তিতে মামলার প্রক্রিয়া চলমান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যা ও ভূমিধসের সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে...

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা  

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয...

হরমুজ প্রণালিকে মুক্ত করতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

বুধবার (৮ জুলাই ) মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্ট...

বিতর্কিত শিক্ষক নেতাদের অনুষ্ঠানে নোবিপ্রবি উপ-উপাচার্য  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিষিদ্ধ আওয়ামী লী...

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা