সংগৃহীত ছবি
জাতীয়

নতুন মামলায় কামরুলসহ ৫ জন গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক: দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে নতুন মামলায় ঢাকা-২ আসনের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় আসামিদের কারাগার থেকে রাজধানীর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর পৃথক পৃথক থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা। এর পরে বিচারক জিয়াদুর রহমান তাদের এ আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন: একনেক সভায় উত্থাপিত হবে ১০ প্রকল্প

গ্রেফতারকৃতরা হলো, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন। রাজধানীর বিভিন্ন থানায় পৃথক ভাবে মামলাগুলো করা হয়েছে।

জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী ও ভাষানটেক থানার ২ টি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজ এবং কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় জুনাইদ আহমেদ পলককে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা