সারাদেশ

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ে গাছ থেকে মো. নাজিম (৩২) নামে এক যুবকেরঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সিএনজি অটোরিকশাচালক ছিলেন নাজিম।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তিন নম্বর মির্জাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামের বরিশাল কলোনি থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে পাহাড়ে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাজিম।গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে নাজিমের পরিবারের লোকজন ও স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লাশটি উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক আকরামুল হক বলেন, বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। নাজিম একাধিক বিবাহ করেন। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি।

আরও পড়ুন: পটুয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে অধিকতর তদন্ত এবং ময়নাতদন্তে আত্মহত্যার মূল কারণ বেরিয়ে আসবে বলে তিনি জানান।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা