সারাদেশ

কুমিল্লায় আটকা পড়লো ৮ ফুট লম্বা অজগর 

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) মধ্যরাতে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ইমন জয় বলেন, রাতে অজগরটি ধানক্ষেতে থাকা জালে আটকে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা গিয়ে জাল কেটে অজগরটি বাড়িতে নিয়ে আসেন। দূর-দূরান্ত থেকে সাপটিকে অনেকে দেখতে আসে।

চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু বলেন, লক্ষ্মীপুর গ্রামটি ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি। সাপটি ভারতের কোনো জঙ্গল থেকে খাবারের জন্য এই এলাকায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কৃষি জমিতে জাল থাকায় অজগরটি সেখানে আটকে যায়।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মঞ্জুরুল হক বলেন, উদ্ধার করা অজগর সাপটি বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। অজগরটি রাজেশপুর ইকো পার্কে অবমুক্ত করা হবে।

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, অজগরটি খাবারের খোঁজে হয়তো সমতল ভূমিতে চলে এসেছে। বন বিভাগের টিমের কাছে অজগরটি হস্তান্তর করেছেন স্থানীয়রা । শারীরিক পরীক্ষা শেষে সব কিছু ঠিক থাকলে অজগরটি রাজেশপুর জঙ্গলে অবমুক্ত করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা