সারাদেশ

স্ত্রীর পিটুনিতে স্বামী হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীর পিটুনিতে স্বামী হাসপাতালে। আহতের নাম মো. রাসেল (২৪) তিনি রাসেল ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের মো. ইয়াছিনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চরনোমান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, তিন বছর আগে চরনোমান গ্রামের মিরাজ হোসেনের মেয়ে শারমিন আক্তারের (২০) সঙ্গে রাসেলের বিয়ে হয়। কিছুদিন পর থেকে শারমিন পরকীয়ায় জড়িত বলে রাসেল সন্দেহ করেন এবং এ নিয়ে শুরু হয় পারিবারিক কলহ।

ঈদুল আযহার সময় বাবার বাড়ি চলে যায় শারমিন। তাকে আনতে রাসেল বুধবার রাতে শ্বশুরবাড়ি গেলে পরকীয়ায় বিষয়ে সতর্ক করলে ক্ষিপ্ত হয়ে ওঠে শারমিন। পরে ওই বাড়ি থেকে চলে আসতে চাইলে স্ত্রী শারমিনের নেতৃত্বে তার সহযোগীরা রাসেলের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

রাসেলের বাবা মো. ইয়াছিন বলেন, ‘বিয়ের পর থেকে শারমিন কিছুদিন পর পর কাউকে কিছু না জানিয়ে বাবার বাড়ি চলে যায়। আবার আমরা তাকে নিয়ে আসি। এ নিয়ে পরিবারে অশান্তি শুরু হয়। ছেলের কাছ থেকে শুনেছি শারমিন পরকীয়ায় লিপ্ত থাকার বিষয়ে প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে।’

এদিকে রাসেলের শ্বশুর মো. মিরাজ বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না। রাসেল আমার মেয়ের সঙ্গে প্রায়ই ঝগড়া করে। এতে আমার ছেলে আরাফাতের সঙ্গে রাসেলের হাতাহাতি হয়েছে বলে ফোনে শুনেছি।’

চরজব্বর থানার (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘বিষয়টি মোহাম্মদপুর ইউনিয়নের বিট অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) উৎপলকে তারা মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা