সারাদেশ

শ্বশুর বাড়িতে যুবককে বিষ খাইয়ে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় শ্বশুর বাড়িতে বিষ খাইয়ে রাকিব হোসেন (২১) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। নিহত রাকিব হোসেন উপজেলার ভাউকসার গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে।

নিহত রাকিবের চাচা আবদুল বারী জানান, একই গ্রামের আবদুল মালেকের মেয়ের সঙ্গে রাকিবের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে মান-অভিমান চলছে। রাকিব শ্বশুর বাড়িতে গেলে বিষ খাইয়ে বৃহস্পতিবার বিকেলে তার শ্যালক অচেতন অবস্থায় বাড়ির পাশে রেখে যান।

পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে বরুড়া সরকারি হাসপাতালে ভর্তি করায়। সেখানে রাত ১০দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত সুলতানা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিব নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হলে ওয়াশ করে বিষ বের করা হয়। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

বরুড়া থানার উপ পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আমরা মামলা নেবো।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা