সারাদেশ

স্ত্রীকে গলা কেটে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

শুক্রবার(৩০ জুলাই) ভোরে ঘটনাটি পৌর সদরের সাজিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার ভোরে আমজাদ শাহের ছেলে সবজি বিক্রেতা স্বামী আলী আকবর (৪৫) নিজ ঘরে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মালেকা (৩৫) কে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে নিজে বিষপান করে পাশের কক্ষে ছটফট করতে থাকে।

প্রতিবেশীরা জানালা দিয়ে বিষয়টি দেখতে পেয়ে দরজা ভেঙে বাড়ির ভেতর ঢুকে স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মালেকা (৩৫)-কে গলাকাটা অবস্থায় দেখতে পায় এবং স্বামী আলী আকবরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ স্ত্রী’র গলা কাটা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আয়েশা সিদ্দিকা ওরফে মালেকা এক ছেলে এবং দুই কন্যা সন্তানের জননী। এ সময় তাদের ছেলে মেয়েদের কেউ উপস্থিত ছিল না। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও একটি রক্তাক্ত বড় ছুরি উদ্ধার করেছে পুলিশ।

আলী আকবরের বড় ভাই আব্দুর রহমান বলেন, আমরা ভিন্ন বাড়িতে বসবাস করি। সবাই জানে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকত। ভোরে ঘুম থেকে উঠে প্রতিবেশিদের মাধ্যমে শুনি তার বাড়িতে ছেলে মেয়ে কেউ নাই এবং সে তার স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে ও নিজে বিষ পান করেছে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে এসে দেখি আলী আকবরের স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘরের মেঝেতে তার স্ত্রীর লাশ পড়ে ছিল। সে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাটি এলাকায় চ্যঞ্চল্যকর সৃষ্টি করেছে। আলী আকবর একজন সবজি বিক্রেতা ছিলেন।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, আলী আকবর তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাকে বিষ খাওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে নেয়া হয়। তার স্ত্রীর মরদেহ গলাকাটা অবস্থায় নিজ শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুস সালাম পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা