সারাদেশ

কুষ্টিয়ায় মৃত্যু ৮, শনাক্ত ১৪৭

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আটজনের মৃত্যু হয়েছে।

(৩০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১৪৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৭৯ জন, দৌলতপুরের ২৪ জন, কুমারখালীর চারজন, ভেড়ামারার ৯ জন, মিরপুরের ২৬ জন ও খোকসার পাঁচজন রয়েছেন।

এদিকে নতুন ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৮ জনে। নতুন ১৪৭ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৮ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২১৪ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭১ জন এবং ৪৩ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা