সারাদেশ

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় দম্পতি নিহত

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয় নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে আবুল হোসেন (৮৫) এবং তার স্ত্রী রূপজান বিবি (৮০)।

মাওনা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, স্বামী-স্ত্রী নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রূপজান ঘটনাস্থলেই নিহত এবং তার স্বামী গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী আবুল হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দুপুর ২টার দিকে তিনি মারা যান।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসাইন জানান, দুপুরে তাদের লাশ আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানসহ চালক পালিয়ে গেছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা