সারাদেশ

বসতবাড়ি পুড়ে যাওয়ায় অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রামের কৃষক আফসার আলীর বসতভিটা ও গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুড়ে যাওয়ায় ওই পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার।

বৃহস্পতিবার(২৯ জুলাই) সকাল ৮ টার দিকে বকশিগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আফসার আলী জানান, বৃহস্পতিবার সকালে বাড়িতে আগুন লাগলে আমরা অনেক চেষ্টা করেও আগুনে নিভাতে পারি নাই। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ওরা আইসে আগুন থামাইতে থামাইতে সব পুড়ে ছাই হয়ে যায়। আমার জমি-জমার দলিল ও গরু বেচার ৭৫ হাজার টাকাসহ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি।

বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নূর উদ্দিন ওলি জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক পর্যায়ে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে।

বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান, সংবাদ পেয়ে কৃষক আফসার আলীর আগুনে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছি। এসময় কৃষক আফসারকে ঢেউটিন ,নগদ ৮ হাজার টাকা ও খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা প্রদান করা হয়।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি । এসময় সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিস্তার চরাঞ্চলে ভোর নামছে কুয়াশার চাদরে

শরতের শেষভাগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুভূত হচ্ছে...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা