সারাদেশ

নমুনা দিতে এসে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনাভাইরাসের নমুনা দিতে গিয়ে হোসনে হুর বেগম (৭১) নামের এক বৃদ্ধার মৃত্যু।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটে। হোসনে হুর বেগম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে হোসনে হুর বেগম জেলা শহরের এক চিকিৎসকের কাছে যান।
চিকিৎসক তাকে করোনা পরীক্ষা করাতে বলেন। এরপরও তিনি করোনার নমুনা না দিয়ে বাড়িতে অবস্থান করেন।

বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি করোনার নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। ফরম পূরণের পর নমুনা দেয়ার প্রাক্কালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি আরো বলেন, নমুনা সংগ্রহ করতে না পারায় তিনি আক্রান্ত ছিলেন কিনা তা বলা যাচ্ছে না। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিলো তার শরিলে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা