সারাদেশ

দু'পক্ষের সংঘর্ষে পা হারালো যুবক

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে বাবা-ছেলে আহত হয়েছে। তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হয়েছে ছেলে নাজমুল খানের পা।

বৃহস্পতিবার (২৮ জুলাই)সকালে উপজেলার পুর্ব এনায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মিরাজ খান ও তার ছেলে নাজমুল খান। এর মধ্যে পা বিচ্ছিন্ন হওয়া নাজমুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাটি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই গ্রামে আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় মিরাজ খান ও কাশেম তালুকদারের মধ্যে বিরোধ ছিলো। এর জেরে সকালে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। সে সময় প্রতিপক্ষের লোকজন মিরাজ ও নাজমুলকে এলোপাতারি কোপাতে থাকে। এতে নাজমুলের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হওয়া পা উদ্ধার করে।

ওসি ইসতিয়াক জানান, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষই অভিযোগ নিয়ে থানায় এসেছে। মামলার পর আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

এক দিনেই ১৮ গোল জড়িয়েছে জালে, কিংস-ফর্টিসের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগের আজকের দিনটি কেবলই গোলের রোমাঞ্চে ভরপুর ছিল। মাঠজুড়ে যেন...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা