সারাদেশ

মিনুকে দিয়ে নিজের সাজা খাটানো সেই কুলসুমী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে মিনু আক্তার নামের এক নারীকে দিয়ে হত্যা মামলায় পাওয়া নিজের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটানো সেই কুলসুমা আক্তার কুলসুমীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে পতেঙ্গা থেকে কুলসুমীকে গ্রেপ্তার করা হয়। অবস্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় থাকত সে।

২০০৬ সালের জুলাইয়ে নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জের একটি বাসায় মোবাইল ফোনে কথা বলা নিয়ে গার্মেন্টকর্মী কহিনুর আক্তারকে গলাটিপে হত্যার ঘটনা ঘটে। এর পর মরদেহটি একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। কিন্তু কহিনুর আত্মহত্যা করেছে বলে দাবি করে অপরাধী কুলসুম আক্তার কুলসুমী।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়। দুই বছর তদন্ত শেষে কহিনুরকে হত্যা করা হয় বলে চার্জশিট দেয় পুলিশ। এক বছরের বেশি সময় কারাগারে থাকার পর ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি কুলসুমী জামিনে বের হয়ে আসেন। তার জামিনের প্রায় আট বছর পর ২০১৭ সালের ৩০ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই মামলার রায় দেন।

রায়ে কুলসুমীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের দিন অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০১৮ সালের ১২ জুন কুলসুমী সেজে মিনু আক্তার আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। সন্তানদের ভরণ-পোষণের মিথ্যা আশ্বাসে ৩ বছর কারাভোগ করেন তিনি। কুলসুমীর পরিবর্তে জেল খাটা মিনু উচ্চ আদালতের নির্দেশে মুক্তির ১৩ দিনের মাথায় গত ২৮ জুন মধ্যরাতে নগরীর বায়েজিদ লিংক রোডে ট্রাকচাপায় মারা যান।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্...

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা