সারাদেশ

অজুহাতে পদ্মা পার হচ্ছে মানুষ

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় প্রতিদিনেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে। চেকপোস্টে নানা অজুহাত দেখিয়ে হাজার হাজার মানুষ পদ্মা পাড়ি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে শতশত যাত্রী ও ব্যক্তিগত গাড়ি ফেরি দিয়ে পদ্মা পার হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, ঘাটের অভিমুখে পুলিশের চেকপোস্ট ও ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও যাত্রীরা দেখাচ্ছে নানা অজুহাত। অসুস্থতা, টিকা গ্রহণ ছাড়াও গাড়িতে সরকারি প্রতিষ্ঠানের ভুয়া স্টিকার লাগিও চলাচল করছে অনেকে।

অন্যদিকে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে পৌঁছে ঢাকামুখী যাত্রীরা সড়কে পুলিশের চেকপোস্ট এড়িয়ে ছোট যানবাহনে ভেঙে ভেঙে রওনা হচ্ছে। বিধি উপেক্ষা করে শিমুলিয়া থেকে ভাড়ায় চালিত মাইক্রোবাসে করে ঢাকায় উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে। এসব যানবাহনে যাত্রীদের গুনতে হচ্ছে দুই-তিনগুণ বেশি ভাড়া।

সালাম নামের এক যাত্রী বলেন, টিকা নেয়ার জন্য ঢাকায় যাচ্ছি। রাতেই ঘাটে চলে আসছি। তখন চেকপোস্টে ছিল না। তাই কেউ বাধা দেয়নি।

সুমি নামের এক নারী বলেন, আমি অনেক অসুস্থ, চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে যেতে হবে।’

নাজমুল হোসাইন নামের এক যাত্রী বলেন, ঈদের সময় গ্রামের বাড়িতে গিয়েছিলাম লকডাউনে আর ফিরতে পারিনি। এখন পরিবার নিয়ে ঢাকা ফিরছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) ফয়সাল হোসাইন বলেন, ‘নৌরুটে চারটি রোরো, তিনটি মিডিয়াম মিলিয়ে সাতটি ফেরি সচল রয়েছে।’

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ বলেন, ‘সরকারি ভুয়া স্টিকার লাগিয়ে ঢাকা থেকে ঘাটে আসা একটি গাড়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যেসব গাড়ি নির্দেশনা উপেক্ষা করে চলাচল করছে তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যৌক্তিক কারণ ছাড়া কাউকে ঘাটে কিংবা ঢাকার অভিমুখে যেতে দেয়া হচ্ছে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা