সারাদেশ

ব্যাগে মিললো পায়ের কাটা অংশ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় বাজারের ব্যাগে মোড়ানো মানুষের একটি পায়ের কাটা অংশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২৮ জুলাই) বিকালে উপজেলা রাইল্যা এলাকায় গাজীখালী নদীর ওপর নির্মিত ব্রিজের নিচ থেকে পা উদ্ধার করা হয়। পরে সেটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীখালী নদীর গোসল করতে গিয়ে প্রথমে দুর্গন্ধ পান। পরে ব্রিজের নিচে পরে থাকা একটি বাজারের ব্যাগ খুলে দেখে পলিথিনে মোড়ানো মানুষের ডান পায়ের কাটা অংশ। পরে পুলিশকে খবর দিলে পায়ের অংশ উদ্ধার করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম সান নিউজকে জানায়, দেখে ধারণা করা হচ্ছে এটি কোনো অসুস্থ ব্যক্তির পা। পায়ের কিছু অংশে পচনের চিহ্ন রয়েছে, পচন ধরে যাওয়ায় চিকিৎসাজনিত কারণে কেটে ফেলা হয়েছে। পরে কেউ তা ব্রিজের নিচে রেখে জেতে পারে । বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা