সারাদেশ

কিশোরগঞ্জে করোনায় মৃত্যু ৫ 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

সিভিল সার্জন জানান, পাঁচজনই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

পাঁচজনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার একজন নারী (৬৮), কটিয়াদী উপজেলার একজন পুরুষ (৭০) ও কুলিয়ারচর উপজেলার একজন পুরুষ (৮০), বাজিতপুর উপজেলার দুজন পুরুষ তাদের বয়স ৮০-৪০।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। তাদের মধ্যে ৬ হাজার ৬৫০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বাকিরা আইসোলেশনে কিংবা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় শিশু, যুবকসহ বিভিন্ন বয়সের ১৪৭ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৭১৪ জনের। জেলায় মোট মারা গেছেন ১৪৭ জন। এ দিন সুস্থ হয়েছেন ৮৬ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

আতঙ্ক-উচ্ছ্বাস দুই নিয়েই শুরুর অপেক্ষা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক...

হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্র...

উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগ করানোয় মামলা, মানববন্ধন

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা