সারাদেশ

বস্তাবন্দি যুবকের লাশ পাওয়া গেছে

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার পাইকগাছার রামনাথপুরের কপোতাক্ষ নদের চরে একটি অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে।

বুধবার (২৮ জুলাই) সকাল ৭টা দিকে হরিণা চিংড়ী পোনা ধরতে গিয়ে কয়েকজন ব্যক্তি বস্তাবন্দি অবস্থায় লাশটি দেখতে পায়।

পরে পার্শ্ববর্তী লোকদের জানালে তারা স্থানীয় পুলিশ ক্যাম্পে সংবাদ দেয়। ক্যাম্পের এএসআই কামারুজ্জামান থানায় জানালে ওসি এজাজ শফী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটির খোঁজখবর নেওয়ার চেষ্টা করলেও তার কোনো পরিচয় জানতে পারেননি।

উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সন্তোষ বিশ্বাসের বাড়ির পাশে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে লাশটি চরে বেঁধে আছে। বয়লার মুরগির বিষ্টা জাতীয় কোনো কিছু হতে পারে বলে বিষয়টি নিয়ে কেউ কোনো গুরুত্ব দেয়নি। অর্ধগলিত লাশের মাথা পলিথিনে মোড়ানো ও বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। পলিথিন কেটে দিলে ২০-২২ বছরের যুবক হবে বলে উপস্থিতিরা জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা