সারাদেশ

ঝালকাঠিতে সাংবাদিকের ওপর হামলায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি নলছিটিতে সাংবাদিক অহিদুল ইসলাম মিথুনের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। অহিদুল ইসলাম মিথুন আঞ্চলিক দৈনিক দখিনের সময় পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি।

বুধবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজয় উল্লাস-৭১ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে সাংবাদিকেরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক বিন-ই আমিন, কামাল হাসান, গোলাম মাওলা শান্ত, আমির হোসেন, হাসান আলম সুমন, সাইদুল কবির রানা, কায়কোবাদ তুফান, সাইদুল ইসলাম, এস.আর সোহেল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মিথুনের ওপর হামলাকারী এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা নানাভাবে তাকে হুমকি দিচ্ছে। এতে সাংবাদিক মিথুনের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল আকন দলবল নিয়ে খেজুরতলা বাজার সংলগ্ন এলাকায় লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে মিথুনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেন। হামলার একপর্যায় মেম্বার সাইফুল আকন তার বুকের ওপর উঠে গলা চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা চালান।

এ ঘটনায় মিথুন বাদি হয়ে গত ২০ জুলাই মেম্বার সাইফুল আকনসহ ১৩ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এইচ.এম মাহমুদ বলেন, মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা