সারাদেশ

ফরিদপুরে ১৭ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে জুয়ার আসর হতে ১৭ জন জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। তাদের নিকট হতে ৮ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) দুপুরে উদ্ধারকৃত আলামতসহ আসামীদের ফরিদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়। এদের মধ্যে ফরিদপুর শহরসহ নগরকান্দা ও সালথা উপজেলার কয়েকজন রয়েছেন।

র‌্যাবের ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার বিকেলে এক অভিযান চালায়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে সরকারি জমি ইজারা নিয়ে ভবনটি স্থাপন করা হলেও একদল জুয়ারি চক্র অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে সেখানে দীর্ঘদিন যাবত জুয়ার আসর চালাচ্ছিলো।

আটককৃতরা হলেন- দক্ষিণ ঝিলটুলির মো. মোশারফ হোসেনের ছেলে রিয়ান হোসেন (৩০), একই এলাকার মধুসুধন সরকারের ছেলে সাধন সরকার (৫১), গোয়ালচামট খোদা বক্স রোডের বাবু শেখের ছেলে রাজন শেখ (৩২), অম্বিকাপুরের মৃত নাজিম উদ্দিন মোল্যার ছেলে হুমায়ুন কবির (৩২), আদমপুরের মৃত করিম চৌধুরীর ছেলে কুবাদ চৌধুরী (৪৫), কবিরপুরের মৃত আতিয়ার রহমানের ছেলে বিল্লাল হোসেন (৩৫), কবিরপুরের সৈয়দ শেখের ছেলে শাহিন শেখ (২৭), কবিরপুরের আলেম মোল্যার ছেলে রাজিব মোল্যা (২৫), আজাহার মন্ডল ডাঙ্গী এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৫০), কছিম উদ্দিন বেপারী ডাঙ্গী এলাকার খলিলুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২৮), বোয়ালের টিলার মো. আয়নাল শেখের ছেলে হাতেম শেখ (৪০), বামনকান্দির রোকন ফকিরের ছেলে জুয়েল ফকির (২৬), শলিয়ার মৃত ফেলু মোল্যার ছেলে আয়নাল মোল্যা (৪০), মাঝার দিয়ার মৃত আলতাফ শেখের ইয়াছিন শেখ (৩০), বিলনালিয়ার মো. মজিবুর রহমানের ছেলে শাহ আলম (২১), মাঝারদিয়ার মৃত টুকু শেখের হেমায়েত আলী (৩০), কুমারপট্টির মৃত হিরু শেখের মেহেদী হাসান (২৩)।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা