সারাদেশ

অন্তঃসত্ত্বার রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে জান্নাতুল ফেরদাউস রূপা (২১) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রূপা সোনাইমুড়ী উপজেলার বজরা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে। স্বামী মো. সোহেলকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা করেছে।

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সোহেলকে থানায় নেয়া হয়েছে। বাদীর অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। সোহেল নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি চৌমুহনী ইসলাম মার্কেটের কসমেটিকসের ব্যবসা করেন।

রূপার এক বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে এবং তিনি বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রূপার স্বামী সোহেল দাবি করেন, রূপা তার রুমের ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মরদেহ নামিয়ে ফেলায় এখন মৃত্যু নিয়ে তার শ্বশুর পক্ষের লোকজন সন্দেহ করছেন।

রূপার মামা সুমন জানান, রূপার আত্মহত্যা করার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তারা গিয়ে মরদেহ মাটিতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দেয়ার পর ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা