সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উম্মে হানি আকতার (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছেন।

আরও পড়ুন: স্বাস্থ্যের নতুন ডিজি নাজমুল হোসেন

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উম্মে হানির বাড়ি খাগড়াছড়ি গুইমারা এলাকায়। তবে তিনি স্বামী মো. জুয়েলের সঙ্গে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় থাকেন।

মো. জুয়েল বলেন, উম্মে হানি নগরের একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রী ছিলেন। বছর দুয়েক আগে তাদের বিয়ে হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্ত্রীর সঙ্গে হাসপাতালে ভর্তি হন তিনিও। একটি কেবিনের পাশাপাশি বেডে তাদের চিকিৎসা চলছিল। শনিবার রাতে হঠাৎ উম্মে হানির অবস্থা খারাপ হতে থাকে। ওইদিন রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার ভোরে উম্মে হানির মৃত্যু হয়। আগামী মাস অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময়ে আমাদের সন্তান পৃথিবীতে আসার সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই অনাগত সন্তানকে নিয়ে না ফেরার দেশে চলে গেলেন স্ত্রী।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সবশেষ তথ্য জানানো হয়, সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এ মাসের শুরু থেকে এ পর্যন্ত ২৬৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা