সংগৃহীত ছবি
স্বাস্থ্য

এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সেপ্টেম্বরের ১ম সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেলেন ৯৫ জন। এছাড়া সেপ্টেম্বরের ১ম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

শনিবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে দেশে ৪০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই রোগীসহ চলতি বছর হাসপাতালে ভর্তি হলেন ১৫ হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৬১.৩ শতাংশ পুরুষ ও ৩৮.৭ শতাংশ নারী।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬, ঢাকা উত্তর সিটিতে ১১৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৫, খুলনা বিভাগে ১৫ ও ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন। গত এক দিনে সারাদেশে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন: ইউরোপে এমপক্সে রোগী শনাক্ত

এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৬০৩ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগ রাজধানী ঢাকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সবচেয়ে বেশি ৫৭ জন এবং উত্তর সিটি সরপোরেশনের (ডিএনসিসি) ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা বিভাগে ৩, চট্টগ্রামে ১২, বরিশালে ১০, খুলনা ৪ এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা