সারাদেশ

পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

সান নিউজ ডেস্ক: বগুড়ার ধুনটে সেতুর নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:মালিতে সংঘর্ষে সেনাসহ নিহত ৯৭

শনিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার চরধুনট এলাকায় ইছামতী নদীর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে পথচারীরা চরধুনট এলাকায় সেতুর নিচে সাদা পলিথিনে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন। পরে সেখানে উপস্থিত এক ভ্যানচালক পলিথিন খুলে ভেতরে নবজাতকের লাশ দেখতে পান।

খবর পেয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন খান ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন:বিএনপির ক্ষমতায় আসার সুযোগ নেই

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, উদ্ধার হওয়া ছেলে নবজাতকের লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের লাশটি গতকাল রাতে কোনো এক সময় সেতুর নিচে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে একই স্থান থেকে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়ে নবজাতক এবং ২০২০ সালের ১৬ আগস্ট দুপুরে ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছিল পুলিশ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা