সারাদেশ

বাবার সঙ্গে অভিমান, ৯ বছরের শিশুর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে ৯বছরের এক শিশু আত্মহত্যা করেছে। নিহত শিশুর নাম নুরুল হক নিশাত। সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।

আরও পড়ুন: মাদারীপুরে গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ

শনিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাগধারা বাজার সংলগ্ন সরকারি আশ্রয়ন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরু আলম তিন ছেলে ও স্ত্রী নিয়ে সরকারি আশ্রয়ন কেন্দ্রে বসবাস করে। তার পৈত্রিক বাড়ি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে। আজ সকাল থেকে নুর আলম ঘরের পাশে নিজের মাটি ভরাটের কাজ করেন। মাটি ভরাটের কাজ শেষে দুপুরের দিকে নুর আলম আশ্রয়ন কেন্দ্র পার্শ্ববতী একটি দোকানে যান নাশতা করার জন্য।

এ সময় তার ছোট ছেলে নিশাত বাবার সাথে দোকানে যাওয়ার বায়না ধরে বসে। কিন্তু বাবা তাকে দোকানে না নিয়ে একটি চিপস্ দিয়ে ঘরে রেখে যায়। এতে সে বাবার ওপর অভিমান করে বসত ঘরের দরজা-জানালা বন্ধ করে জানালার সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পরে পরিবারের সদ্যরা তাঁর গোঙানির শব্দ শুনে জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে জানালার সাথে ঝুলানো তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে।

আরও পড়ুন: শ্লীলতাহানির চেষ্টায় যুবক আটক

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা