সারাদেশ

ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

সান নিউজ ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় রহিম বাদশাকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

আরও পড়ুন:শেন ওয়ার্ন মারা গেছেন

শুক্রবার (৪ মার্চ ) সকালে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এবিষয়ে নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, প্রায়ই ওই প্রতিবন্ধী কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল রহিম বাদশা। এতে রাজি না হওয়ায় তার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতে থাকে। একপর্যায়ে গত ২১ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে রহিম বাদশা। এ সময় তার বাবা-মা বাড়ির পাশে ফসলের জমিতে কাজ করছিলেন। তার চিৎকার শুনে দৌড়ে বাড়িতে আসেন। তাদের দেখে রহিম সেখান থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন:সিলেটে চালু হচ্ছে ওয়াসার কার্যক্রম

পরবর্তীতে বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী মহল চেষ্টা করে। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় কিশোরীর বাবা গত ২৮ ফেব্রুয়ারি বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করলে প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে রহিম বাদশাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম ধর্ষণের ঘটনা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। পরে তাকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: কৃষিযন্ত্রে ব্যাপক ভর্তুকি দিচ্ছে সরকার

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, র‌্যাবের সহযোগিতায় প্রযুক্তি ব্যবহার করে রহিমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা