শেন ওয়ার্ন
খেলা

শেন ওয়ার্ন মারা গেছেন

সান নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই। ৫২ বছর বছয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা থেকে আমরা লাভবান!

শেন ওয়ার্নের এজেন্সির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারেননি শেন ওয়ার্নকে। মৃত্যুকালে শেন ওয়ার্ন থাইল্যান্ডে ছিলেন।

বিবৃতিতে আরও জানানো হয়, শেন ওয়ার্নকে ওনার বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায়। মেডিক্যাল দল নিজেদের পুরো চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারেনি

শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। তিনি টেস্টে ৭০৮ উইকেট শিকার করেন। টেস্টে উইকেট শিকারের দিক থেকে তিনি দ্বিতীয়। তার চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।

প্রসঙ্গত, শেন কেইথ ওয়ার্ন (১৩ সেপ্টেম্বর ১৩, ১৯৬৯ - ৪ মার্চ ২০২২) ভিক্টোরিয়ার ফার্নট্রি গুল্লি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। তাকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বোলার বিবেচনা করা হয়ে থাকে। ওয়ার্ন ১৯৯৪ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক-এ বর্ষসেরা উইজডেন ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন: চলে গেলেন অসি কিংবদন্তি মার্শ

ওয়ার্ন একজন জেনুইন লেগ স্পিনার ছিলেন, সাথে লোয়ার অর্ডারে কার্যকরী ব্যাটিং করতেন। ২০০০-২০০৭ ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার আধিপত্যের অন্যতম কারিগর ছিলেন তিনি।

২০১৩ সালে, ওয়ার্নকে আইসিসি ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সম্প্রতি অ্যাসেজেও তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা