রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা থেকে আমরা লাভবান!

সান নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা থেকে রাশিয়া লাভবান হবে। শুক্রবার (৪ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ১৮ বাবার বাচ্চা মানুষ হয় না

নিষেধাজ্ঞার ব্যাপারে পুতিন বলেন, যারা মস্কোকে সহযোগিতা করতে অস্বীকার করবে তারা রাশিয়ার পাশাপাশি নিজেদেরও ক্ষতি ডেকে আনবে। কিন্তু সেই ক্ষতি সত্ত্বেও তার দেশ ‘নতুন দক্ষতা’ প্রকাশ করছে এবং ‘যেসব সমস্যা সামনে আসছে তারা সমাধানও’ করছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি সংবাদমাধ্যমে প্রচারিত সরকারি এক বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় পুতিন ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিরোধিতাকারীদের সতর্ক করে তার দেশের ওপর আরও বিধিনিষেধ দিয়ে ‘পরিস্থিতি আরও খারাপ না করার’ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, তার সরকার প্রতিবেশীদের সঙ্গে ‘সম্পর্ককে আরও খারাপ করবে’ এমন পদক্ষেপ নেওয়ার ‘কোনো প্রয়োজন’ দেখছে না।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই।

আরও পড়ুন: জায়েদ-নিপুণকে বিয়ে দেয়া হোক

পুতিন বলেন, আমি মনে করে প্রত্যেকের অবশ্য ভাবা উচিত কিভাবে সম্পর্ক স্বাভাবিক করা যায়। পারস্পরিক সমঝোতা স্বাভাবিক করা হয়, স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যায়।

এ সময় পুতিন তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রাশিয়ান সামরিক বাহিনীর এখন পর্যন্ত গৃহীত সব পদক্ষেপ ‘একচেটিয়া ভাবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে কিছু অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়ায়’ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাকিবের সিনেমায় নায়িকা হতে চাই

প্রসঙ্গত, ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন লেনিনগ্রাদে জন্মগ্রহণকারী রুশ প্রজাতন্ত্র বা রাশিয়ার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ২য় মেয়াদে ৭ মে, ২০১২ তারিখ থেকে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন। এর পূর্বে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতি এবং ১৯৯৯ থেকে ২০০০ ও ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। এছাড়াও, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ইউনাইটেড রাশিয়া দলের সভাপতি এবং রাশিয়া ও বেলারুশের মন্ত্রীসভার সভাপতির দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা