আন্তর্জাতিক

লাইভে পদত্যাগ করলেন গণমাধ্যমকর্মীরা

সান নিউজ ডেস্ক: রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলের সব কর্মী লাইভ চলাকালে পদত্যাগ করেছেন। রাশিয়ান কর্তৃপক্ষ ইউক্রেন যুদ্ধের সংবাদ প্রচারের কারণে টিভি রেইন (ডজড) নামে টেলিভিশন চ্যানেলটির কার্যক্রম স্থগিত করার পর কর্মীরা এই সিদ্ধান্ত নেন তারা। শুক্রবার (৪ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল

টিভি রেইনের কর্মীরা সর্বশেষ সম্প্রচারে পদত্যাগের সময় যুদ্ধের বিপক্ষে তাদের অবস্থানের ব্যাপারেও ঘোষণা দেয়।

চ্যানেলের অন্যতম প্রতিষ্ঠাতা নাটালিয়া সিন্দেয়েভা তার শেষ সম্প্রচারে ‘নো টু ওয়ার’ বলে ঘোষণ দেন। এ সময় কর্মীরা স্টুডিও থেকে একে একে ওয়ার্ক আউট করে চলে যেতে থাকে। চ্যানেলটি পরে একটি বিবৃতিতে জানায়, তারা ‘অনির্দিষ্টকালের জন্য’ কার্যক্রম স্থগিত করেছে।

কর্মীদের গণ পদত্যাগের একটি ভিডিওটি লিঙ্কডইনে শেয়ার করেছেন লেখক ড্যানিয়েল আব্রাহামস।

কর্মীদের নাটকীয়ভাবে প্রস্থানের পর চ্যানেলটি 'সোয়ান লেক' ব্যালে ভিডিও সম্প্রচার করে। ওই ভিডিও ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছিল। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

এ দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন– এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে। পরপর দখল হবে বাল্কান অঞ্চলের এ তিনটি দেশ দাবি করে জেলেনস্কি আরও বলেন, রাশিয়াকে ঠেকাতে হবে, না হলে ইউরোপের বাকি অংশেও রুশ সেনা অগ্রসর হবে।

শুক্রবার (৪ মার্চ) ভোরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা দাবি করেন, রাশিয়া এ হামলা চালিয়েছে।

এর আগে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। পুতিন নিজেও ইউক্রেনকে নব্য-নাৎসিদের হাত থেকে বাঁচাতে শেষ পর্যন্ত যাবেন বলেও জানিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা