ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

পুতিনের ভাষণ শেষ হওয়ার আগেই সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিনের দেয়া ভাষণ শেষ হওয়ার আগেই তার সম্প্রচার বন্ধ করে দিয়েছে রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল।

শুক্রবার (১৮ মার্চ) ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ভাষণ দিচ্ছিলেন তিনি।

রুশ প্রেসিডেন্ট তার ভাষণে ইউক্রেনে চলমান অভিযানে দেশ ঐক্যবদ্ধ থাকায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশ দীর্ঘদিন ধরে এ ধরনের ঐক্য দেখেনি।’

আরও পড়ুন: ওমরাহ শেষে সৌদিতে অবস্থান করলেই জরিমানা

পুতিন যখন তার ভাষণের শেষ পর্যায়ে চলে এসেছিলেন ওই সময় টেলিভিশনে সম্প্রচার বন্ধ হয়ে যায়। এ সময় দেশাত্মবোধক গান প্রচার করা হয়। কিছুক্ষণ পরই পুনরায় পুতিনের অনুষ্ঠান প্রচার শুরু হয়। ততক্ষণে তার ভাষণ শেষ করে মঞ্চ থেকে নামতে শুরু করেছেন।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণ হঠাৎ করে সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা