ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

জেলেনস্কিকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি

সান নিউজ ডেস্ক: রাশিয়ার চলমান সামরিক অভিযানে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। লাখ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালালেও রুশ সেনাদের ঠেকাতে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে ভারতকে মার্কিন পরামর্শ

এই পরিস্থিতিতে জেলেনস্কিকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে বেশ কিছু বর্তমান ও সাবেক ইউরোপীয় রাজনীতিবিদ নরওয়েজিয়ান নোবেল কমিটিকে অনুরোধ করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মূলত ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কিকে মনোনীত করার অনুরোধ জানিয়েছেন ইউরোপের কিছু বর্তমান ও সাবেক রাজনীতিক। এমনকি এই কারণে মনোনয়নের প্রক্রিয়াটি আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।

বলা হয়েছে, গত ১১ মার্চ দেওয়া এক বিবৃতিতে এসব রাজনীতিক বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউক্রেনের জনগণের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের অনুমতি দিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রক্রিয়ার মেয়াদ বাড়ানো এবং পুনরায় চালু করতে অনুরোধ করছি। আমরা বিনীতভাবে কমিটিকে বিষয়টি বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি।

চলতি বছর অক্টোবরের ৩ থেকে ১০ তারিখের মধ্যে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি সংস্থা আবেদন করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনের মারিওপোল শহরের একটি থিয়েটার হলে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া বিমান হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মারিওপোল সিটি কাউন্সিল জানিয়েছে, থিয়েটার হলে বোমা হামলায় ঠিক কত জন হতাহত হয়েছেন এখন পর্যন্ত সে সম্পর্কে কিছু জানা যায়নি। হামলা থেকে বাঁচতে থিয়েটার হলে এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন।

আরও পড়ুন: ইউক্রেনে পাঁচ হাজার শিশুর জন্ম!

এ ঘটনার পর পুতিনকে যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানে এ পর্যন্ত দেশটিতে ৬৩৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েন। নিহতের তালিকায় ৯০ জন শিশু রয়েছে। এছাড়া আরও শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে। হামলার মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছে পালিয়েছেন প্রায় ২৮ লাখ ইউক্রেনীয়। তারা পাশের দেশ পোল্যান্ড, রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা