ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

২২৮ ঘণ্টা পর ২ সন্তানসহ মা উদ্ধার!

সান নিউজ ডেস্ক : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ২ সন্তানসহ এক মাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : লিবিয়ায় জাহাজডুবিতে নিহত ৭৩

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভূমিকম্পে বিধ্বস্ত দেশটির আন্তাকিয়া শহর থেকে তাদের উদ্ধার করা হয়েছে।

তুরস্কের সংবাদসংস্থা আনাদোলু বলছে, ভূমিকম্প আঘাত হানার ১০ দিন পর ধ্বংসস্তূপ নিচে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ২ সন্তানসহ ঐ নারীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মায়ের নাম এলা ও তার দুই সন্তান মিসাম এবং আলী।

এর আগে ২২২ ঘণ্টা পর তুরস্কের কাহরামানমারাস শহর থেকে ৪২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে একই শহর থেকে ৭৪ বছর বয়সী এক নারীকে ধ্বংসস্তূপের নিচে জীবিত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন : ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প ও প্রায় ১০০টির বেশি আফটারশকে শহরটির হাজার হাজার ভবন ধসে পড়ে। শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ১০ দিন পার হওয়ার পর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা না থাকলেও এখনো হাল ছাড়েননি উদ্ধারকারীরা।

এখনো বিশাল পরিসরের ধ্বংসস্তূপ অপসারণ করা সম্ভব হয়নি বলে মৃতের সংখ্যা আরও বাড়বে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : পানামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

প্রসঙ্গত, ভূমিকম্পটির উৎপত্তিস্থল গাজিয়ানতেপ শহরের পাশেই অবস্থিত কাহরামানমারাস। তাই গাজিয়ানতেপের মতো কাহরামানমারাস শহরটিও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

সান নিউজে/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে তরুণের থানায় অভিযোগ 

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনি...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা