ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পানামায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য-আমেরিকার দেশ পানামার পশ্চিম উপকূলীয় প্রদেশ চিরিকিতে যাওয়ার পথে দেশটির গুয়ালাকা জেলায় অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন : পদত্যাগ করছেন স্কটল্যান্ডের সরকারপ্রধান

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে এই বাস দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পানামা অভিবাসন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, ৬০ জনের অধিক অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে যায়। এতে ওই বাসের কমপক্ষে ৩৩ আরোহী মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও জানিয়েছেন, বুধবার ভোরের দিকে দেশটির গুয়ালাকা জেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির গুয়ালাকা জেলায় বাস দুর্ঘটনা ৩৩ অভিবাসীর প্রাণহানি ও আরও ৩৬ জন আহত হয়েছেন।

কোস্টারিকার সীমান্ত-লাগোয়া পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ চিরিকিতে অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কোর্তিজো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে। সূত্র: সিজিটিএন, রয়টার্স।

আরও পড়ুন : ফ্রিজে মিলল প্রেমিকার লাশ

প্রসঙ্গত, পানামা উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের একটি রাষ্ট্র। উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত এই দেশটি পূর্বে কলম্বিয়ার অধীন ছিল।

পানামার রাজধানীর নাম পানামা সিটি। দেশটিতে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর এর সংযোগকারী পানামা খাল অবস্থিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা