আন্তর্জাতিক

ফের জাহাজ আটক করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগেই একটি তেলবাহী জাহাজ আটক করেছিল মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। এবার সেই ধারাবাহিকতায় আরেকটি তেল ট্যাংকার আটক করল ইরান।

আরও পড়ুন: লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এবং ইরানের সংবাদমাধ্যমগুলো বুধবার (৩ মে) নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) ব্যস্ততম ওই নৌ রুট থেকে জাহাজ আটক করেছে।

পঞ্চম বহরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় বিপ্লবী গার্ডের কয়েকটি দ্রুতগতির জাহাজ তেলবাহী ট্যাংকারটির কাছে যাচ্ছে। সেটি পানামার পতাকাবাহী নিয়োভি জাহাজ বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাহাজটিকে জোরপূর্বক ইরানি জলসীমায় নিয়ে যায় বিপ্লবী গার্ড।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা মিজান জানিয়েছে, এক বাদীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে জাহাজটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: অবশেষে দিল্লি যাচ্ছে পাক পররাষ্ট্রমন্ত্রী

তবে বিপ্লবী গার্ড তাৎক্ষণিকভাবে জানায়নি তারা কোন জাহাজকে আটক করেছে এবং কী কারণে এটিকে থামানো হয়েছে।

কয়েকদিন আগে ইরানের সেনাবাহিনীর নৌ সেনারা ওমান উপসাগর থেকে একটি জাহাজ আটক করে। মার্কিন পঞ্চম নৌবহর জানিয়েছে জাহাজ আটকের বিষয়টি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘আন্তর্জাতিক অর্থনীতি এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি।’

তবে ইরান জানিয়েছিল তুরস্কের চালিত এবং চীনের মালিকানাধীন অ্যাডভান্টেজ সুইট নামের ওই জাহাজটি ইরানের একটি জাহাজকে ধাক্কা দিয়েছিল। এ কারণে এটি আটক করা হয়। ওই জাহাজটি যুক্তরাষ্ট্রের শেভরন কোম্পানির জন্য কুয়েত থেকে তেল নিয়ে টেক্সাসে যাচ্ছিল।

তবে পশ্চিমা দেশগুলোর সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কয়েকদিন আগে ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করে যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদে ইরানও যুক্তরাষ্ট্রগামী একটি জাহাজ আটক করে।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনে নিহত ২১

তেলবাহী জাহাজ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অনেক পুরোনো। গত বছর মার্কিনিরা গ্রিস উপকূল থেকে ইরানের একটি কার্গো জব্দ করার চেষ্টা চালায়। এর জবাবে ইরান গ্রিসের দুটি ট্যাংকার জব্দ করে। যেগুলো কয়েক মাস আটকে রাখে দেশটি। কিন্তু পরবর্তীতে গ্রিসের আদালত ইরানি জাহাজটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর ইরানও গ্রিসের ওই দু’টি জাহাজ ছেড়ে দেয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা