ছবি-সংগৃহীত
খেলা

ফের দুঃসংবাদ টাইগার শিবিরে!

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের আগে আরও একটি দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ডানহাতি ওপেনার সাইফ হাসান।

আরও পড়ুন : র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলো পাকিস্তান

সোমবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানান, 'কয়েকদিন আগে তার পরীক্ষা পজিটিভ আসে। কিন্তু এখন সাইফের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আমরা সবকিছু দেখাশোনা করছি।'

এদিকে গতকাল জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ফ্লাইট ধরতে ব্যর্থ হন লিটন দাস। জানা গেছে আজ পর্যন্ত জ্বর কমেনি টাইগার এই ওপেনারের।

আরও পড়ুন : সাকিবের ভাবনায় কেবল এশিয়া কাপ

লিটন যদি শেষ পর্যন্ত এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে না পারে সেক্ষেত্রে বিকল্প ওপেনার হিসেবে বিসিবির প্রথম পছন্দ ছিল অতিরিক্ত হিসেবে থাকা সাইফ। তবে তিনিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় টাইগার শিবিরে জমাট বেধেছে কালো মেঘ।

সবমিলিয়ে বলা চলে এশিয়া কাপ শুরুর আগে খুব একটা স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট। কেননা লিটন এবং সাইফের মধ্যে কেউ যদি শেষ পর্যন্ত যেতে না পারে সবমিলিয়ে একটা বড় সমস্যায় পড়বে বাংলাদেশ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা