সংগৃহীত ছবি
বিনোদন

অরিজিতের সব কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে আছেন সব বয়সী শ্রোতারা। সবার প্রিয় এ গায়ক বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি অসুস্থ।

আরও পড়ুন : এবার নতুন সিরিজে তানজিন তিশা

তার অসুস্থতার কারণে তার পুরো আগস্টের সব কনসার্ট বাতিল করা হয়েছে। এ জন্য শিল্পী ভক্ত, শ্রোতা ও অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন। ইনস্টাগ্রামে অরিজিৎ সিং জানান, শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে। তার চিকিৎসা চলছে। তাই বাধ্য হয়ে আগে থেকে চূড়ান্ত করা চলতি আগস্ট মাসের সব কনসার্ট তিনি বাতিল করেছেন।

তিনি আরও লেখেন, ‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, অসুস্থতার জন্য আগস্টের সব শো আমাকে পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি, আপনারা সবাই এ শোগুলোর জন্য গভীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি, আপনাদের সামনে উপস্থিত থাকতে পারছি না বলে। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি।’

আরও পড়ুন : হাসান আবিদুর আর নেই

কিন্তু অরিজিৎ সিং কি কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তা অবশ্য জানা যায়নি। তিনি নিজেও তার পোস্টে কিছু লেখেননি। ভক্তদের কাছ থেকে শুধু চলতি মাসটি বিশ্রামের জন্য চেয়েছেন। অরিজিৎ তার অসুস্থতার সংবাদের পাশাপাশি সেপ্টেম্বর মাসে কনসার্টের নতুন তারিখ জানিয়ে দিয়েছেন।

শুধু বলিউড নয়, কলকাতার চলচ্চিত্রে অরিজিতের গাওয়া গান আকাশছোঁয়া জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’ সিনেমার টাইটেল গানটি গেয়ে বাংলা ভাষাভাষীদের হৃদয়ও জয় করতে সক্ষম হন এ সংগীতশিল্পী। বর্তমানে বলিউড ও টালিউড চলচ্চিত্রে সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ততম গায়কও অরিজিৎ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা