সংগৃহীত ছবি
বিনোদন

এবার নতুন সিরিজে তানজিন তিশা

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা দাপটের সঙ্গে কাজ করছেন নাটক ও ওটিটিতে। শোনা যাচ্ছে, বাজারে নতুন একটি ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে।

আরও পড়ুৃন: সংঘাতের সমাপ্তি চাই

জানা গেছে, নির্মাতা তানিম রহমান অংশুর একটি অ্যানথোলজি সিরিজে দেখা যাবে তানজিন তিশাকে। আসন্ন ওই ওয়েব সিরিজটিতে থাকছে ৬ টি পর্ব। যদিও সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এতে তানজিন তিশার সঙ্গে অভিনয়ে রয়েছেন জিয়াউল পলাশ ও ইয়াশ রোহান। সিরিজটির ৬ পর্বের মধ্যে ৫টির নাম ঠিক হয়েছে। সেগুলো হলো ‘‌রিওইন্ড’, ‘‌টাইম লুক’, ‘‌ক্রস কানেকশন’, ‘‌সোল্ড ফুল অ্যাক্ট’ ও ‘‌ব্রেকআপ প্যাচআপ’। এদিকে এরই মধ্যে রিউইন্ড নামে প্রথম পর্বের কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন নির্মাতা অংশু।

আরও পড়ুৃন: হাসান আবিদুর আর নেই

নির্মাতা বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে সিরিজটির শ্যুটিং। আর একদিন শুটিং হলে প্রথম পর্বের শ্যুটিং শেষ হবে। এর দুটি পর্ব দেশে শ্যুটিং হবে, বাকি চারটি শ্যুটিং হবে অস্ট্রেলিয়ার সিডনিতে।

তিশা বলেন, ‘দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শ্যুটিং শুরু হবে। আমিও অপেক্ষা করছি কাজটি শেষ করার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নব্বই দশকের শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ গ্রেপ্তার

নব্বই দশকে রাজধানী কাঁপানো অন্যতম শীর্ষ সন্ত্রাসী...

টানা ৯ দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৯ দফায় কমানোর পর এবার স্বর্ণের দ...

৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকার বেশি

সেপ্টেম্বর মাসের শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা