সংগৃহীত ছবি
খেলা

গোল উৎসবের ম্যাচে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়াল ও বার্সেলোনার ম্যাচে সাত গোলের নাটকীয়তার পর জয় পেয়েছে বার্সেলোনা।

আরও পড়ুন : মোহামেডান ছাড়ছেন সাকিব

শনিবার ভিয়ারিয়ালের মাঠে লা লিগার ম্যাচে ৪-৩ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল।

ম্যাচের শুরুর দিকেই জোড়া গোল করে বার্সেলোনা। প্রথমার্ধেই সমতা ফেরায় ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়েও যায় তারা। একের পর এক আক্রমণে তাদের রক্ষণের পরীক্ষা নেওয়া বার্সেলোনা আবার জোড়া গোল করে জিতে নেয় ম্যাচটি।

আরও পড়ুন : লন্ডন যাচ্ছেন এবাদত হোসেন

গাভি ও ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে প্রথম ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু এরপর ভিয়ারিয়ালের ফেরার গল্পে চিত্রনাট্যে বড় বাঁক। হুয়ান ফয়থ, আলেকজান্ডার সরলথ ও আলেক্স বায়েনার গোলে এক পর্যায়ে ৩-২ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল।

৬৮ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সা। বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই গোল করেছেন তোরেস। তারই নেওয়া এক শট ভিয়ারিয়ালের এক ডিফেন্ডারের শরীরে বাধা পেয়ে আবার তার কাছেই ফেরে। পেনাল্টি স্পটের কাছে থেকে এবার গোল করতে খুব একটা কষ্ট করতে হয়নি তোরেসকে।

আরও পড়ুন : র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলো পাকিস্তান

তিন মিনিট পর ব্যবধানটা ৪-৩ করেন রবার্ট লেভানডফস্কি। তবে একটুর জন্যই সেটি লামিনে ইয়ামালের নামে লেখা হয়নি। বার্সার ১৬ বছর বয়সী ফরোয়ার্ডের ডান দিক দিয়ে ভিয়ারিয়ালের পেনাল্টি বক্সে ঢুকে বাঁ পায়ে নেওয়া নিচু শটটি পোস্টে লেগে চলে যায় ফাঁকায় দাঁড়ানো লেভার কাছে। পোলিশ স্ট্রাইকারকে শুধু বলে পা ছোঁয়াতে হয়েছে।

শেষ ২ গোলে বড় অবদান রাখা লামিন ইয়ামালের দুটি শট ব্যর্থ হয় পোস্টে লেগে। কোনো গোল না পেলেও ম্যাচের সেরা খেলোয়াড় তিনিই। ১৬ বছর বয়সী এই উইঙ্গারই ছিলেন বার্সেলোনার আক্রমণের মূল উৎস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা