খেলা

রিয়ালকে হারিয়ে সুপার কাপ বার্সার

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলেরে ব্যবধানে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে শিরোপা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। টুর্নামেন্টে এটি কাতালান ক্লাবটির ১৪তম শিরোপা জয়।

আরও পড়ুন: দিল্লিতে জেঁকে বসছে তীব্র শীত

রোববার (১৫ জানুয়ারি) রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধেই রবার্ট লেভানডফস্কি ও গাভির ২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও এই ধারা বজায় রাখে তারা। যদিও শেষ মুহূর্তে গোল পায় রিয়াল মাদ্রিদের করিম বেনজামা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

প্রথমার্ধের ৩৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। রবার্ট লেভানডোফস্কির বাড়িয়ে দেওয়া শট থেকে গোল করেন গাভি। আর প্রথমার্ধের শেষ মুহূর্তে গাভির সহায়তায় গোল করেন লেভানডোফস্কি। এতে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।

বিরতির পরও নিজেদের জৌলুস বজায় রাখে বার্সা। পরে ৬৯ মিনিটে তৃতীয় গোলটি করেন পেদ্রি। আর এ গোলে বার্সার জয় তখনই নিশ্চিত হয়ে যায়। পরে খেলার নির্ধারিত সময়ের পর ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে গোল করেন করিম বেনজামা। তার দেওয়া এই গোল শুধু রিয়ালের হারের ব্যবধানই কমিয়েছে।

আরও পড়ুন: আইনপ্রণেতাকে গুলি করে হত্যা

প্রসঙ্গত, কোচ জাভি হার্নান্দেসের অধীনে এটিই প্রথম শিরোপা জয় বার্সেলোনার।

সান নিউজি/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা