ছবি : সংগৃহিত
খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)

কিছু বললেই সাসপেন্ড করে দিবে

স্পোর্টস ডেস্ক : ডিআরএস না থাকায় স্রেফ রিপ্লেতে দেখে সিদ্ধান্ত নিচ্ছেন আম্পায়াররা। তবে সেটিও যেন ঠিকভাবে দেখতে পারছেন না তারা। পরিষ্কার দেখা গেলেও তারা উল্টো সিদ্ধান্ত দিচ্ছেন। এতে প্রশ্ন উঠলেও নিষেধাজ্ঞার ভয়ে কুমিল্লা ভিক্টরিয়ান্সের কোচ সালাহউদ্দিন তেমন কোনো কথা বলতে রাজী নন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

১৪তম ওভার কুমিল্লার ইনিংসের। চ্যাডউইক ওয়ালটন আউট হলে মাঠে নেমেছিলেন জাকের আলী।

ইফতেখার আহমেদের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে যান তিনি। মাঠের আম্পায়ার আঙুল তুললে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হতে হয় তাকে।যদিও রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে বল লেগ সাইডের বাইরে পড়েছিল। কিন্তু তৃতীয় আম্পায়ারও আউটের সিদ্ধান্ত দিয়েছেন।

আরও পড়ুন : বরিশালের কাছে হারলো কুমিল্লা

আম্পায়ারদের সিদ্ধান্তে সালাহউদ্দিন জানান, ’কেন দিয়েছে আমি জানি না।উনাদের রুলস হয়তো নতুন কিছু থাকতে পারে। কিছু একটা হয়তো ছায়া-টায়া ছিল। আমি জানি না। কিন্তু এটা তাদের রুলস-টুলস হতে পারে। তবে (মাঠের) আম্পায়ার সেটা দিলেই খুশি হয়ে যেতাম।’

এক্ষেত্রে তিনি বলেন,’এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারবো না। এটা নিয়ে তো বিতর্ক অনেক চলছে। আমি শুরুতেই বলেছিলাম একটা-দুইটা সিদ্ধান্তে আপনি ম্যাচটা হেরে যাবেন। সিদ্ধান্তগুলো আরেকটু ভালো হয় যদি আরেকটু চিন্তা ভাবনা করে দেয় তাহলে ভালো।

আরও পড়ুন : পাইলট গুরুতর আহত!

খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই।;

কুমিল্লার কোচ এ সম্পর্কে অসহায়ত্ব প্রকাশ করে বলেন,’প্রতিবাদ করেও কোনো লাভ হবে না । আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান?

আরও পড়ুন : অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

এমনিই সাসপেন্ড করে দেবে। যেহেতু খেলা চলছে,প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দিব বা প্রতিবাদ করবো সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত পা বাধা আছে। যা হবার তাই হবে আর কি।’

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা