সাব রেজিষ্টারের সাসপেন্ড আদেশ স্থগিত, আদালত থেকে সনদ ফিরে পেল দলিল লেখক
সারাদেশ
সাব রেজিষ্টারের সাসপেন্ড আদেশ স্থগিত

আদালত থেকে সনদ ফিরে পেল দলিল লেখক

মোঃ আফজাল হোসেন (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী সাব রেজিষ্টারের দেয়া সাসপেন্ড আদেশ স্থগিত করে দলিল লেখকের সনদ ফিরে দিয়েছেন আদালত।

আরও পড়ুন : শেরপুর জেলায় আ.লীগের সম্মেলন

গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিনাজপুর সহকারী জজ আদালত এ আদেশ দেন।

জানাগেছে ফুলবাড়ী সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করায় , সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডল গত ২৬ সেপ্টেম্বর ফুলবাড়ী সাব রেজিষ্টার অফিসের তিন জন দলিল লেখক সামসুল হক মন্ডল, মনসুর আলী মন্ডল ও মোস্তাহারুল ইসলাম রিপন নামে তিন দলিল লেখককে সাসপেন্ড করেন।

সাব রেজিষ্টারের এই আদেশকে চ্যালেঞ্চ করে গত ১৬ নভেম্বর দিনাজপুর সহকারী জজ আদালতে আপিল করেন, দলিল লেখক মনসুর আলী মন্ডল। সেই আপিল গত এক ডিসেম্বর শুনানী অনুষ্ঠিত হয় ও মঙ্গলবার সাব রেজিষ্টারের সাসপেন্ড আদেশ স্থগিত করে দলিল লেখার আদেশ দেন আদালত।

আরও পড়ুন : শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন

দলিল লেখক মনসুর আলী মন্ডলের আইনজীবী এ্যাডভোকেট রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন সাব রেজিষ্টারের সাসপেন্ড আদেশ আদালত কর্তৃক স্থগিত করায়, দলিল লেখক মনসুর আলী মন্ডলের সাব রেজিষ্টার অফিসে দলিল লেখার কাজ করতে আর কোন বাধা রইল না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা