সারাদেশ

শিশুকে ধর্ষণ, হাসপাতালে ভর্তি 

নিনা আফরিন ,পটুয়াখালী: নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাব্বির গাজী(২২) নামে এক যুবকের বিরুদ্ধে। শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

বুধবার ( ৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মোঃ আসাদুর রহমান।

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে এঘটনা ঘটে। অভিযুক্ত সাব্বির গাজী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখলী গ্রামের দুলাল গাজীর ছেলে । ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে ।

ওই শিশুটি বলেন, প্রতিদিনের মতো শনিবার বিকালে স্যারের কাছে প্রাইভেট পড়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এসময় ছাব্বির আমার মুখ চেপে ধরে এবং গলায় চাকু ধরে বলে, আমি যেদিক নিয়ে যাবো সেদিকে যাবি ডাক চিৎকার দিলে গলা কেটে ফেলবো । পরে রাস্তার পাশের পরিত্যক্ত ভিটায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ওই শিশুর বাবা বলেন, আমার মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাই। পরে হাসপাতালে ভর্তি করেছি। অভিযুক্ত ছাব্বির গাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বর্তমানে ওই শিশু আগের চেয়ে কিছুটা সুস্থ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন তোফাজ্জল

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী পরিবার প্রথমে থানায় অভিযোগ দিয়েছে। এবিষয়ে মঙ্গলবার একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা