খেলা

বিধ্বংসী সাকিব, বরিশালের ১৭৭ রান

স্পোর্টস ডেস্ক : বিপিএলে ফরচুন বরিশালের সাকিব আল হাসানকে দেখা গেলো বিধ্বংসী চেহারায় ৪৫ বলে সাকিব খেলেছেন ৮১ রানের ইনিংস।

আরও পড়ুন: আ’লীগ যে ওয়াদা করে তা রাখে

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজ (শনিবার) সাকিব আল হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে ফরচুন বরিশাল দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বরিশাল সংগ্রহ করেছে ১৭৭ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৮১ রান করেছেন অধিনায়ক সাকিব।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দর্শকদের হতাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। ফিরে যান মাত্র ৬ রান করে। আরেক ওপেনার এনামুল হক বিজয়ও থিতু হয়েও পারেননি ইনিংস বড় করতে ফিরেছেন ২০ রান করে। তিনে নামা চাতুরাঙ্গা ডি সিলভা ভালো শুরুর আভাস দিয়েও ফিরেছেন ২১ রান করে। পরবর্তীতে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব।

ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যেতে থাকেন বড় সংগ্রহের দিকে। তবে ব্যক্তিগত ২৭ রান করে ফিরে যান ইব্রাহিম। তখনো ব্যাট হাতে অবিচল ছিলেন সাকিব। একাই লড়ছিলেন কুমিল্লার বোলারদের বিপক্ষে। এরপর অবশ্য ইফতিখার আহমেদ এবং মাহমুদউল্লাহ রিয়াদের দ্রুত বিদায়ে বড় রান সংগ্রহে বাঁধা পায় বরিশাল।

আরও পড়ুন: নতুন বইয়ে অসাধারণ সাড়া পেয়েছি

শেষ দিকে সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষে বোর্ডে রান গিয়ে দাঁড়ায় ১৭৭। এছাড়া দলের হয়ে করিম জানাত করেন ৫ বলে ১০ রান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা