ছবি : সংগৃহিত
খেলা

পাইলট গুরুতর আহত!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট ফিল্ডিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে রাজশাহীর বাসায় রয়েছেন পাইলট।

আরও পড়ুন : বিধ্বংসী সাকিব, বরিশালের ১৭৭ রান

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে চারটার দিকে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘রাজশাহী সিক্সার্স’ দলের হয়ে খেলছিলেন পাইলট।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজশাহী সিক্সার্স দলের খেলোয়াড় সিবলী সাদিক বলেন, ‘পাইলট ভাই হাতে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। তার বাম হাত ভেঙ্গে গেছে।’

আরও পড়ুন : এক টিকিটের মূল্য ২২ কোটি!

এদিন ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিক্সার্স বনাম মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব, দুপচাঁচিয়া বগুড়ার মধ্যে খেলা ছিল।

ক্লেমন রাজশাহী ক্রিকেট কোচ শিবলি সাদিক বলেন, ‘শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষ দলের প্রয়োজন ছিলো মাত্র চার রান। শেষ বলে ব্যাটার চমৎকার একটি শটও খেলেন। যা বাউন্ডারি হওয়ার জন্য যথেষ্ট ছিল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

কিন্তু ব্যাটারের সেই শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন পাইলট। এতে করে পাইলটের দল এক রানে জয় পায়। কিন্তু তিনি গুরুতর আহত হন।

এসময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন।

আরও পড়ুন : চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার

তবে তার বাম হাতের হাড় ভেঙে যায়। তাকে চিকিৎসক কয়েকদিন বিশ্রাম নিতে পরামর্শ দেন বলেও জানানা সাদিক।

সংবাদ মাধ্যমকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানান, ‘আমার বাম হাত ভেঙ্গে গেছে। হাতের হাড় পুরোপুরি ভেঙ্গে আলাদা হয়ে গেছে।

আরও পড়ুন : দলে ফিরেই মেসির গোল

তিনি আরও জানান, চিকিৎসক প্লাস্টার করে দিয়েছেন। আগামী সোমবার বা মঙ্গলবার সার্জারি করতে হবে। এখন বিশ্রামে আছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা